হিমোফিলিয়া দিবসে র‍্যালি, সেমিনার, সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রাম মেডিকেলে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেস্টুন ও বেলুন উড়িয়ে, র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব হিমোফিলিয়া দিবস। শুক্রবার (১৭ এপ্রিল) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রাম শাখা এবং হেমাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

দিবসের সূচনা হয় ফেস্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুর রব, হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অখিল রঞ্জন বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুর, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নার্গিস সুলতানা মুন্নি ও ডা. তসলিমা আক্তার।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যাতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাঁদের পরিবারের সদস্য এবং সাংবাদিকসহ প্রায় ৩০০ জন অংশ নেন। একই সঙ্গে লিফলেট বিতরণ ও সচেতনতা মূলক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সেমিনারে হিমোফিলিয়া কী, এর ডায়াগনোসিস, চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে উপস্থাপনা করেন ডা. দীপান্বিতা দে। আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. অখিল রঞ্জন বিশ্বাস, ডা. তুলি দত্ত, ডা. অদিতী গোস্বামী, ডা. নাদিয়া খানম, ডা. শায়েলা, ডা. প্রীতম এবং ল্যাব ইনচার্জ মো. আবু ছায়েম।

এ সময় আইডিএফ স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টরাও উপস্থিত ছিলেন। এছাড়া হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি মো. দিদারুল আলম, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, সংগঠনের নির্বাহী সদস্য, যুব স্বেচ্ছাসেবী এবং রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানে লক্ষ্য করা যায়।

ksrm