অনুমোদনহীন ফ্লেভার মিশিয়ে খাবার বানায় বায়েজিদের ‘প্যারামাউন্ট ফুড’

চট্টগ্রামের বায়েজিদে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ ও উৎপাদন, অনুমোদিতহীন বিভিন্ন ফ্লেভার মিশ্রণের অভিযোগে চট্টগ্রামের প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস লিমিটেডকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ চট্টগ্রামের বায়েজিদ থানার চৌধুরীনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মজুদ ও সংরক্ষণ করছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন এবং অননুমোদিত বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার হাতেনাতে ধরে পড়ে। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার ইয়াছিনুল হক চৌধুরী, মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পুলিশ। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিফাত বিনতে আরা’ জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিজে

ksrm