চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো সিএমপি

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১ মাসের জন্য সব ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন এবং পথযাত্রা ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট আমদানি-রপ্তানির সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বন্দরকে কেন্দ্র করে হাজার হাজার ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও ভ্যানগার্ডসহ বিপুল যানবাহন প্রতিদিন চলাচল করে। এসব কার্যক্রমে যে কোনো ধরনের অব্যবস্থাপনা বা মানববন্ধন/মিছিলের কারণে বন্দরজট সৃষ্টি হলে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করে।

চট্টগ্রাম বন্দরের আশপাশ – বহদ্দারহাট মোড়, নিমতলা মোড়, তিন নম্বর গেইট পোর্ট, কর্ণফুলী মোড়, সল্টগোলা ক্রসিংসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আগামী ১২ নভেম্বর ২০২৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোনো অবস্থাতেই রাজনৈতিক বা সামাজিক সংগঠন কর্তৃক সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন কিংবা পথযাত্রা আয়োজন করা যাবে না।

আরএ/ডিজে

ksrm