বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ

বাংলার গৌরবময় ইতিহাস, কৃষ্টি, কালচার, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন’।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে একঝাঁক শিশুশিল্পী বেলুন উড়িয়ে সংগঠনের উদ্বোধন করে।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দসহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ উপলক্ষে উদ্বোধনী এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় আয়োজনের নান্দনিক উদ্বোধনী পর্ব।

এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আবৃত্তিশিল্পী মেহেদী হাসান। স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণাপত্র পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

নতুন এই আবৃত্তি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ফেডারেশনকে শুভেচ্ছা জানান জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে শিশুদের আবৃত্তি দল ঋদ্ধস্বর, কিনান লার্নিং সেন্টার ও মহাপৃথিবী।

অনুষ্ঠানে বক্তারা নিজেদের মধ্যে থাকা সকল দ্বন্দ্ব ও মতভেদ ভুলে অসাম্প্রাদয়িক চেতনায় নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।

ksrm