চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে ঢাকাগামী আট ফ্লাইট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম টু ঢাকাগামী ২টি ডোমেস্টিক ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক টু ঢাকা, এয়ার এরাবিয়ার মধ্যপ্রাচ্য টু ঢাকা, ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইটসহ মোট ৮টি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এরপর নতুন কোনো ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট হয়ে আসেনি বলে জানান ইব্রাহিম খলিল।

আইএমই/ডিজে

ksrm