হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ইমরান চৌধুরীর কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
ইমরান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন তিনি। শাহ আমানত বিমানবন্দর থেকে মীর হেলাল হাটহাজারীর চারিয়া গ্রামে যান। সেখানে অল্প সময়ের জন্য ইমরান চৌধুরীর কবর জিয়ারত এবং আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে ইমরানের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের স্ত্রী, মা, সন্তান, ভাই-বোনসহ নিকট আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন।
মীর হেলাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একজন রাজনৈতিক কর্মী তার দলের প্রতি অনুগত থেকে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কিভাবে নেতা হয়ে ওঠে, ইমরান চৌধুরী তার প্রমাণ। বিগত ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এমরান চৌধুরীর সীমাহীন ত্যাগ ছিল। একজন অমায়িক, বিনয়ী, পরোপকারি, দলপাগল দেশপ্রেমিক আদর্শবান নেতা এমরান চৌধুরীর কথা দল দীর্ঘকাল মনে রাখবে।
এসময় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি। জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইলিয়াস, সালাউদ্দিন আলী, গাজী মোহাম্মদ ইউসুফ, রহমতুল্লাহ, নুরুল আলম মফিজ, মীর্জা এরশাদ উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল।
এদিকে ব্যারিস্টার মীর হেলাল একই দুর্ঘটনায় মারাত্মক আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। তিনি মুমূর্ষু ছাত্রনেতা মোহাম্মদ আরিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার সম্ভাব্য সকল চিকিৎসাব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
পরে মীর হেলাল পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনের বাবা মরহুম প্রকৌশলী আজিজুল হকের কবর জেয়ারত করেন এবং তার বাড়িতে উপস্থিত হয়ে শোকহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



