লোহাগাড়ায় ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি, লাখ টাকা অর্থদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপ সয়েল কটার দায়ে লাখ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

২১ ডিসেম্বর, রবিবার বিকাল ৪টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

জানা যায়, লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল গিলে খাচ্ছিলো একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এসময় ফসলি জমির টপ সয়েলের মাটি কেটে ‘জে বি এম ব্রিকফিল্ডে’ ইট প্রস্তুত করার সত্যতা পাওয়া যায়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, উপজেলার পদুয়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কাটার গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফসলি জমির টপ সয়েলের মাটি স্থানীয় জে বি এম ব্রিকফিল্ডে ইট প্রস্তুত করার জন্য নিয়ে গেছে মর্মে সত্যতা পাওয়া যায়। এসময় ব্রিকফিল্ডে টপ সয়েল কেটে ইট প্রস্তুত উপকরণ হিসেবে ব্যবহার দায়ে জে বি এম ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫(১) ধারায় ১টি মামলায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড মং এছেন।

ksrm